রাজশাহী :৩১শে জানুয়ারী : নিউজডেস্ক : “শিবির একটি গণতান্ত্রিক দল। তাদের মিছিল করার অধিকার আছে। শিবির যতক্ষণ সহিংস পথে যায়নি ততক্ষণ আমরা তাদেরকে অনুমতি দিয়েছি। আজ তারা সহিংস কর্মকাণ্ড চালাবে না- এমন তথ্যের ভিত্তিতে তাদের মিছিল করতে দেয়া হয়েছে।” এই ছিল জামায়াতের বক্তব্য আর পুলিশ বলছে, সহিংস পথে না যাওয়ার আশ্বাসেই তাদের অনুমতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার থেকে শিবিরকর্মীরা মিছিল বের করে। পুলিশ পাহারায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে গিয়ে শেষ হয়। পুলিশের পাহারাতেই সেখানে সমাবেশ করে করে শিবিরকর্মীরা।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে সারাদেশে এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। তাদের শরিক বিএনপিও এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে। এ ধরনের একটি দাবিতে ডাকা হরতালে শিবিরকে মিছিলের অনুমতি দেয়ার কারণ জানতে চাওয়া হলে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এসএম মনির-উজ-জামান সংবাদমাধ্যমকে বলেন, “শিবির একটি গণতান্ত্রিক দল। তাদের মিছিল করার অধিকার আছে। শিবির যতক্ষণ সহিংস পথে যায়নি ততক্ষণ আমরা তাদেরকে অনুমতি দিয়েছি। আজ তারা সহিংস কর্মকাণ্ড চালাবে না- এমন তথ্যের ভিত্তিতে তাদের মিছিল করতে দেয়া হয়েছে।” তবে বুধবার আধাবেলা হরতালে শিবির মাঠে নামতে পারেনি বলে দাবি করেন তিনি। মনির-উজ-জামান বলেন, শিবির সাধারণত ভাঙচুর করে। আর পুলিশ জনমনের যান-মাল রক্ষায় এগিয়ে আসে। এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে আজ তারা কোনো ভাঙচুর করবে না। তাই মিছিল করতে পেরেছে।
