Sunday, 20 January 2013

সেনবাগে বিএনপি নেতাকে হত্যা

সেনবাগ (নোয়াখালী) ২১ জানুয়ারি: সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বিএনপি নেতা ও খাজুরিয়া বাজারের ব্যবসায়ী  মুজাহিদুল ইসলামকে (৪৫) শনিবার রাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ তার লাশ খাজুরা গ্রামের পূর্বপাড়া রুহুল আমিন মেম্বারের বাড়ির সামনে কালভার্টের ওপর থেকে উদ্ধার করে। তিনি ওই গ্রামের সাবেক  ইউপি মেম্বার মৃত আবদুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঘটনার দিন রাত ১১টার দিকে মুজাহিদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে একই গ্রামের পূর্ব পাড়ায় মোহাম্মদ এছাক নামের স্থানীয় ব্যবসায়ীর কাছে পাওনা টাকা আনতে যান। রাতেই তার কাছ থেকে টাকা নিয়ে মুজাহিদুল ইসলাম বাড়ি রওনা দেন। পরে রাত ৩টার সময়ও তিনি বাড়িতে না গেলে তার ছেলেরা এ সময় পূর্বপাড়া এছাকের কাছে গিয়ে দেখেন সেনবাগ-লেমুয়া সড়কের ওপর তিনি অন্ধকারে বসে আছেন। এছাক বলেন, তোমার বাবাতো আমার কাছে আসার কয়েক মিনিট পর বাড়ি চলে গেছেন। এরপর স্থানীয় লোকজন গতকাল সকালে একই গ্রামের পূর্বপাড়া রুহুল আমিন মেম্বারের বাড়ির সামনে কালভার্টের উপর তার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। সেনবাগ থানার ওসি এমরান আলী পিপিএম গতকাল জানান, মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন থাকলেও শরীরের কোথাও কোন রকম আঘাতের চিহ্ন নেই।