Wednesday, 23 January 2013

এহসান সোসাইটি উদ্যোগে রংপুর বিভাগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রংপুর, ২৩ জানুয়ারী : এহসান সোসাইটি উদ্যোগে মঙ্গলবার সকালে রংপুর মহানগরীর জুম্মাপাড়াস্থ সদর কার্যালয়ে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এহসান সোসাইটি পরিচালনা পরিষদের সদস্য, শরিয়া কাউন্সিলের সহ-সেক্রেটারী আলহাজ্ব হযরত মাওঃ মুফতি গোলাম রহমান। বিতরনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় মাল্টি মিডিয়া ও টেকনোলজী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিজয় নিউজ ডট টিভি’র সম্পাদক ও প্রকাশক বিএম শফিকুল ইসলাম টিটু,
রংপুর সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, এহসান সোসাইটি সহকারী মহা ব্যবস্থাপক ও জোনাল ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, বগুড়া জোনাল সমন্বয়কারী মাওঃ আমির হামযা। এহসান সোসাইটির রংপুর বিভাগীয় সমন্বয়কারী মাওঃ সরওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ওয়ালিউর রহমান, রংপুর সদর শাখা ব্যবস্থাপক আবু বক্কর, জুম্মাপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি এহতেশামুল হক, মুফতি নাজমুল হক ও বিজয় নিউজ ডট টিভি ও বাংলাখবর ২৪ডটনেট এর রংপুর জেলা প্রতিনিধি এম.মিরু সরকার। এ সময় ৫শ’ অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে তিনি দুপুর থেকে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।