২৮শে জানুয়ারী : মুহাম্মদ দিদারুল আলম (মিরসরাই প্রতিনিধি): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই’র উদ্যোগে বিনামূল্যে আই সাইট টেস্ট ও ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে। রবিবার (২৭জানুয়ারি) উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের সাতশতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিদ্যালয়ের হলকক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সভাপতি লায়ন তাহের আহম্মদ, সাধারণ সম্পাদক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, ভাইস প্রেসিডেন্ট লায়ন গোলাম মাওলা, সাবেক প্রেসিডেন্ট লায়ন রফিকুল ইসলাম দিদার, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন, প্রধান শিক্ষক প্রাণ গোপাল ভৌমিক, হাবিলদারবাসা উচ্চ বিদ্যালয়ের সভাপতিও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, বিশিষ্ট সমাজসেবক এসএম আবুল হোসেন প্রমুখ।