ব্রাহ্মণবাড়িয়া, ২৩ জানুয়ারী : বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পাঁচজনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশর উচ্চ বিদ্যালয় মাঠে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। অপর দুইজনের জানাজা একই সময়ে পার্শ্ববর্তী বিটঘর ইউনিয়নের গুড়িগ্রাম ও ভৈরবনগর গ্রামে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে নিহতদের সবাইকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এসময় নবীনগরের সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ খোকন তার এক মাসের বেতন (এক লাখ টাকা ) নিহতদের প্রতি উৎসর্গ করেন। তিনি প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার কথা সাংবাদিকদের জানান।