Monday, 21 January 2013

ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালিত

দিনাজপুর, ২২ জানুয়ারী : দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পেশাজীবি কমিটি, আরডিআরএস বাংলাদেশ ও ইউনিটি ফর এনজিওস এর উদ্যোগে সোমবার নারী ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীর উদ্বোধন কালে বক্তব্য রাখেন আরডিআরএস এর কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহা, পেশাজীবি কমিটির সভাপতি আবু তালেব মুন, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, সাংবাদিক আহসানুল আলম সাথী, একরাম হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রুস্তম আলী, শাহবাজ খান, যোশেফ গোমেজ,আবুল হোসেন, কর্মসূচী ব্যবস্থাপক (স্বাস্থ্য) গোলাম আজম নুর, হুমায়ুন কবির, উর্ধ্বোতন নারী অধিকার কর্মকর্তা মাসুমা ইউসুফ দিপা, কৃষি কর্মকর্তা নাজমা পারভিন।

বক্তারা বলেন বাংলাদেশে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটছে। বাড়ী-ঘর, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সব খানে নারীরা শারীরিক অথবা মানষিক ভাবে নির্যাতিত হচ্ছে। আমাদের দেশে শতকরা ৭০ ভাগ নারী এই নির্যাতনের শিকার। এব্যাপারে তারা কোন প্রতিবাদ করেনা। এই নিরবতাই অত্যাচারকেই সমর্থন করে। তাই চুপ করে না থেকে প্রতিবাদ করতে হবে। সামাজিক ভাবে নির্যাতনকারীকে বয়কট করে বুঝিয়ে দিতে হবে সভ্য সমাজে নারী নির্যাতনকারীর কোন স্থান নেই।