সেনবাগ সংবাদদাতা, ২০ জানুয়ারী : সেনবাগ উপজেলায় সকল গ্রামের স্যালো টিউবওয়েলগুলিতে আর্সেনিকের পরিমান ০.০৫মি: গ্রা: এর বেশী হওয়ায় মানুষ তা পান করার কারনে অনেক লোক আর্সেনিক আক্রান্ত হয়ে পড়েছেন। তার মধ্যে ৪১১জন পুরুষ, ৮০০জন মহিলা। ইতি মধ্যে “হাই সাওয়া” কর্মসুচী G.D.B-DANIDA এর অর্থয়ানে এখানে প্রচুর গভীর নলকূপ বসানো হয়েছিল। যার ফলে হাজার হাজার পরিবার নিরাপদ পানি পান করতে পেরেছে। কিন্ত দুর্ভাগ্য জনক কোন এক রহস্যের কারনে উক্ত প্রকল্পটি বর্তমানে বন্ধ হয়ে যায়।
তাই জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিকট এলাকাবাসীর দাবী এখানে G.O.B-UNICEF অথবা সরকারি দপ্তর থেকে গভীর নল কূপ বরাদ্দ এনে এলাকাবাসীকে আর্সিনিক ঝুকি থেকে রক্ষা করা হোক। জনস্বাস্থ্য প্রকৌশন অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ রহিম বলেন, সরকারের বাজেট যেহেতু সীমিত তাই ব্যক্তি গত উদ্যোগে ৭০ফুট থেকে ৮০ফুট অগভীর নল কূপ স্থাপন করিতেছে। তাহারা যেন কমপক্ষে ৩০০ফুট গভীর পিল্টার দেওয়ার কথা বলেন। তাহলে আর্সিনিক মুক্ত বিশুদ্ধ পানি পাওয়া যাবে।
