তখন উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আহত অন্তত ২০ জনকে মুরাদনগর ও দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এতে গুরতর আহত আব্দুল অজিজ (৩০), খোরশেদ আলম (৩২) ও শাহজাহান মিয়াকে (৩০) উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। আওয়ামীলীগ সমর্থক ও মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ জানান, রোববার আমাদের কর্মী হেলাল উদ্দিনের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। উক্ত ঘটনার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলাম। খবর পেয়ে বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের উপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০/১২ জন নেতা-কর্মী ও সমর্থক আহত হয়েছে। বিষয়টির ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অপর দিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জানান, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র সহসভাপতি তারেক রহমান, সহসভাপতি আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির ফেস্টুন ও ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিএনপি অফিসের সামনে আসা মাত্রই আওয়ামীলীগের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের উপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ১৫/২০ জন নেতা-কর্মী ও সমর্থক আহত হয়েছে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিপিএম জানান, ঘটনা শুনার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। এ রিপোর্ট পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Wednesday, 23 January 2013
মুরাদনগরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ২০