জামালপুর, ২২ জানুয়ারী : ৩শ’ কোটি টাকার প্রতারণা মামলায় বিতর্কিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির (ইউনিপেটুইউ) ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) আবু তাহেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। ২১ জানুয়ারি সোমবার সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত আবু তাহেরকে জেলহাজাতে প্রেরণ করেছেন। জানা গেছে, ২০০৯ সালের অক্টোবর থেকে ইউনিপেটুইউ ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।
কোম্পানিটির নিজস্ব কোন পণ্য নেই। হাজার কোটি টাকা ডিপোজিট সংগ্রহ করে তারা সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। ইউনিপেটুইউ কোম্পানি যে শর্ত দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছিল তার কোন ভিত্তি নেই। প্রকৃত অর্থে তাদের কোন বিনিয়োগ ছিল না। গ্রাহকদের অর্থ থেকেই অন্য গ্রাহকদের মুনাফা দেয়া হয়েছিল। এভাবে একদিন হঠাৎ করে ইউনিপেটুইউ বিনিয়োগকারীদের হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়। এতে করে কয়েক হাজার বিনিয়োগকারী প্রতারিত হন। উল্লেখ্য, ২০ জানুয়ারি রোববার সন্ধ্যায় ভারতে পালানোর সময় জেলার বকশীগঞ্জের গারো পাহাড়ের কর্নজোড়া এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ ২৭৫৮৮৫) ২য় স্ত্রী সাদিয়া ফেরদৌসী রুপা ও আবু তাহেরকে গ্রেফতার করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, আবু তাহেরের বিরুদ্ধে ৩শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিভিন্ন জেলায় ৩০টির বেশি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া বকশীগঞ্জ থানায়, ঢাকার মোহাম্মদপুর থানায় ৫টি ওয়ারেন্ট ও একটি মালামাল ক্রোক, যাত্রাবাড়ী থানায় একটি ওয়ারেন্ট ও মালামাল ক্রোক ও কুষ্টিয়া জেলায় একটি ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে। স্ত্রীর বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি তার স্ত্রীকে নিয়ে কর্ণজোড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।