সেনবাগ সংবাদদাতা, ২০ জানুয়ারী : নোয়াখালীর জেলার সেনবাগ উপজেলাধীন মইজদীপুর গ্রামের আবু সাহাদাৎ সাজু পিতা: মৃত আবদুল মান্নান প্রতারনা করে সেনবাগের বসন্তপুর গ্রামের জান্নাতুল ফেরদাউস কাজলের সাথে পূর্বের একটি স্ত্রী থাকাবস্থায় বিবাহ করে। বিবাহের পর কাজল জানতে পারে তার ৩টি সন্তান ও স্ত্রী রয়েছে। সেই থেকে তাদের ঝগড়া বিবাদ চলে আসতেছে। বর্তমানে কাজল সন্তান গর্ভে নিয়ে ৯মাসের অন্ত:সত্তা। স্বামীর বাড়ীতে জায়গা না পেয়ে কাজল বর্তমানে সেনবাগ সরকারি হাসপাতালের পূর্ব দিকে একটি টিনসেট ঘরে রুম নিয়ে তীব্র এই শীতে মেজেতে শুয়ে মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘ দিন স্বামী কোন খোজ খবর নিচ্ছেনা। তাই নিরুপায় হয়ে সেনবাগ মানবধিকার কাউন্সিলর সহায়তা কামনা করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সে এখন অত্যন্ত অসহায় অবস্থায় জীবন যাপন করছেন। এই অসহায় নারীর পার্শ্বে দাড়ানোর জন্য মানবধিকার সংবাদ পত্রিকার মাধ্যমে সমাজের ক্ষমতাবান ও বিত্তশালীদের অনুরোধ জানানো হচ্ছে।
