লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যৌন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশংকাজনক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। পুলিশ অভিযুক্ত শিক্ষক নুর ইসলামকে গ্রেপ্তার করেছে। প্রতিদিনের মত বুধবার সকাল সাড়ে আটটায় রাখালিয়া মাদ্রাসায় পড়তে যায় প্রথম শেণীর শিশুটি। মাদ্রাসা ছুটি হলে শিক্ষক নুর ইসলাম তাকে ডেকে নিয়ে যায় তার কক্ষে, এ সময় শিশুটি পাশবিক ও যৌন নির্যাতনের শিকার হয়।
Sunday, 9 June 2013
কোম্পানীগঞ্জে ইউনিএইড এর শাখা উদ্ভোধন
এ এইচ এম মান্নান মুন্না, নোয়াখালী (কোম্পানীগঞ্জ): বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা লাভ করতে আর নয় ঢাকা-চট্টগ্রাম এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে গতকাল শুক্রবার সকাল ১১ টায় বসুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিএইড বসুরহাট শাখার শুভ উদ্ভোধন ও ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
Friday, 24 May 2013
Wednesday, 15 May 2013
লক্ষ্মীপুরে রতনেরখিল গ্রামে বাবুল ও শামীম বাহিনী মধ্যে বন্দুকযুদ্ধ, শামীম বাহিনীর শামীম সহ ৩ জন নিহত, আহত ২৫, গ্রেফতার ৯
লক্ষ্মীপুর সংবাদদাতা : আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার রতনের খিল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী আসাদুজ্জামান বাবুল ও পাশবর্তী দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাসী নুর হোসেন শামীম বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীম (৩৫), তার বডিগার্ড দেলোয়ার হোসেন, এলাকাবাসী মুসলিম উদ্দিন (৩০) সহ ৩ জন নিহত এবং উভয় গ্র“পের অন্তত: ২৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
লক্ষ্মীপুরে মহাসেন মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন : সরকারী কর্মকর্তার ছুটি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা
লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গোপসাগরে ঘৃর্ণিঝড় মহাসেন এর সম্ভাব্য দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েক দফায় সভা করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় কন্টোল রুম খোলার পাশাপাশি জেলা পর্যায়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল ও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।
Sunday, 12 May 2013
হেফাজত নেতা মামুনুল হক খুলনায় গ্রেফতার
খুলনা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ। রোববার সকালে নগরীর শিববাড়ী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। খেলাফত মজলিসের সহযোগী সংগঠন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। রোববার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, তাকে গ্রেফতার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে। মামুনুল হকের বিরুদ্ধে খুলনায় ও ঢাকায় মামলা রয়েছে। মাওলানা মামুনুল হক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের মেজ ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার মুহাদ্দিস।
মনোহরগঞ্জে দোকান চুরির সন্দেহে দুই এবং এক শিবির কর্মী আটক
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় দোকান চুরির সন্দেহে পুলিশ ২জনকে আটক করে। আটক করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় এক শিবির কর্মীকে দেখে ধরে নিয়ে যায়। জানা যায়, নাথেরপেটুয়া বাজারে মা-টেলিকম প্রো. হাজ্বী সেলিমের তিন লক্ষাধিক টাকার মালামাল চুরির সন্দেহে দোকানের কর্মচারী উপজেলার বরল্লা গ্রামের মো. আবু নোমান ও প্রশিক্ষানার্থী উপজেলার ধোপামুড়ী গ্রামের শরীফ হোসেনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার সময় নাথেরপেটুয়া গ্রামের ফরহাদ হোসেন নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশ। উপজেলা শিবির সভাপতি মো. আরিফুর রহমান’র সাথে কথা বলে জানা যায়, আওয়ামী প্রশাসনের এ গ্রেফতার নাটকের অংশবিশেষ। কুমিল্লা পলিটেকনিক্যালের মেধাবী ছাত্র ফরহাদকে পুলিশ কোন কারণ ছাড়াই ধরেছে। এ ঘটনায় সরকারের বাকশালী হিংস্রতার প্রতিবাদ, নিন্দা জানাই।
Subscribe to:
Posts (Atom)




