Friday, 24 May 2013
Wednesday, 15 May 2013
লক্ষ্মীপুরে রতনেরখিল গ্রামে বাবুল ও শামীম বাহিনী মধ্যে বন্দুকযুদ্ধ, শামীম বাহিনীর শামীম সহ ৩ জন নিহত, আহত ২৫, গ্রেফতার ৯
লক্ষ্মীপুর সংবাদদাতা : আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার রতনের খিল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী আসাদুজ্জামান বাবুল ও পাশবর্তী দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাসী নুর হোসেন শামীম বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীম (৩৫), তার বডিগার্ড দেলোয়ার হোসেন, এলাকাবাসী মুসলিম উদ্দিন (৩০) সহ ৩ জন নিহত এবং উভয় গ্র“পের অন্তত: ২৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
লক্ষ্মীপুরে মহাসেন মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন : সরকারী কর্মকর্তার ছুটি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা
লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গোপসাগরে ঘৃর্ণিঝড় মহাসেন এর সম্ভাব্য দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েক দফায় সভা করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় কন্টোল রুম খোলার পাশাপাশি জেলা পর্যায়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল ও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।
Sunday, 12 May 2013
হেফাজত নেতা মামুনুল হক খুলনায় গ্রেফতার
খুলনা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ। রোববার সকালে নগরীর শিববাড়ী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। খেলাফত মজলিসের সহযোগী সংগঠন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। রোববার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, তাকে গ্রেফতার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে। মামুনুল হকের বিরুদ্ধে খুলনায় ও ঢাকায় মামলা রয়েছে। মাওলানা মামুনুল হক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের মেজ ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার মুহাদ্দিস।
মনোহরগঞ্জে দোকান চুরির সন্দেহে দুই এবং এক শিবির কর্মী আটক
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় দোকান চুরির সন্দেহে পুলিশ ২জনকে আটক করে। আটক করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় এক শিবির কর্মীকে দেখে ধরে নিয়ে যায়। জানা যায়, নাথেরপেটুয়া বাজারে মা-টেলিকম প্রো. হাজ্বী সেলিমের তিন লক্ষাধিক টাকার মালামাল চুরির সন্দেহে দোকানের কর্মচারী উপজেলার বরল্লা গ্রামের মো. আবু নোমান ও প্রশিক্ষানার্থী উপজেলার ধোপামুড়ী গ্রামের শরীফ হোসেনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার সময় নাথেরপেটুয়া গ্রামের ফরহাদ হোসেন নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশ। উপজেলা শিবির সভাপতি মো. আরিফুর রহমান’র সাথে কথা বলে জানা যায়, আওয়ামী প্রশাসনের এ গ্রেফতার নাটকের অংশবিশেষ। কুমিল্লা পলিটেকনিক্যালের মেধাবী ছাত্র ফরহাদকে পুলিশ কোন কারণ ছাড়াই ধরেছে। এ ঘটনায় সরকারের বাকশালী হিংস্রতার প্রতিবাদ, নিন্দা জানাই।
Saturday, 11 May 2013
চট্টগ্রাম বোর্ডে ১৩ তম জে.বি স্কুল মিরসরাইয়ে জিপিএ-৫ পেয়েছে ২শ ৪৮ জন, ১৬ প্রতিষ্ঠানে শতভাগ পাস
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় ২শত ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ। গত বছরের চেয়ে একটু এগিয়ে এবার চট্টগ্রাম বোর্ডের ১৩ তম স্থানে রয়েছে উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ (জে.বি.) উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। স্কুলের ১০৬ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। ১৯৯৯ সাল থেকে জে.বি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে থেকে ১৫ বার সেরা স্কুলের সুনাম কুড়িয়ে ১৩ বার শতভাগ পাশের গৌরব আর্জন করে মফস্বলের এ শিক্ষা প্রতিষ্ঠান। এবার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার শতকরা ৯২ ভাগ ও মাদ্রাসায় পাসের হার শতকরা ৯৫ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ন কবির খান জানান, উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ হাজার ৫১৯ জন ও ২১টি মাদ্রাসা থেকে ৭৯৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মাধ্যমিক বিদ্যালয়ে থেকে ৩ হাজার ২১১ জন ও মাদ্রাসা থেকে ৭৫২জন শিক্ষার্থী পাস করেছে। মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন এবং মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী।
উপজেলায় স্কুল পর্যায়ে জে. বি উচ্চ বিদ্যালয় ১ম স্থান, বিশ্বদরবার ২য় স্থান, গোলকেরহাট পিএন উচ্চ বিদ্যালয় ৩য় স্থান, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ৪র্থ স্থান, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়, জাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, ওয়াহিদুল নেছা মাধ্যমিক বিদ্যালয় অর্জন করেছে।
মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, দাখিল পরীক্ষায় বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসা ১ম, গনিয়াতুল উলুম আলিয়া মাদ্রাসা ২য়, আহম্মদিয়া হাবিবিয়া ৩য়, আবুতোরাব ফাজিল, সুফিয়া নুরিয়া ফাজিল, মির্জাবাজার ইসলামীয়া দাখিল, নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল, ও সৈয়দপুর দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
চট্টগ্রাম বোর্ডে ১৩তম স্থানে থাকা জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, জে.বি. উচ্চ বিদ্যালয় থেকে একশ ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন ও অন্যরা এ পেয়েছে। তিনি আরো জানান, প্রতিবারের মত এবারও সেরার মুকুট ধরে রাখতে পারায় আনন্দটা একটু বেশি মনে হচ্ছে।
মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ক ম শরীফুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ঈর্ষনীয় সাফল্যের মাধ্যমে বিদ্যালয় তথা মিরসরাইয়ের মুখ উজ্জ্বল করেছে। তিনি এ সাফল্যে শিক্ষার্থীদের অভিবাদন জানিয়েছেন।
সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কুমার বণিক জানান, অধ্যবসায় এবং শৃঙ্খলাই আমার প্রিয় শিক্ষার্থীরা শতভাগ সফলতা এনে দিয়েছে।’

সাখাওয়াত ইঞ্জিনিয়ার হতে চায়
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ পড়ালেখার ইচ্ছা ও প্রবল অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে মিরসরাইয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সাখাওয়াত হোসেন। সে উপজেলার হিংগুলি কদমতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে বৃহস্পতিবার প্রকাশিত দাখিল পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে।
জানা গেছে, ১৯৯৭ সালে জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড়ে সাখাওয়াত হোসেন জন্মগ্রহন করে। তার পিতা আনোয়ারুল আজিম রেলওয়ের ইঞ্জিনিয়ার ছিলেন। স্বাভাবিকভাবে জন্মগ্রহন করলেও ছেলেবেলায় সময়মত পোলিও টিকার অভাবে ধীরে ধীরে সে শারীরিক প্রতিবন্দ্বীত্বকে বরণ করে নিয়েছে। শিশুকাল থেকে পড়ালেখার প্রতি সাখাওয়াতের খুবই মনোযোগী। অদম্য ইচ্ছাশক্তি তার প্রতিবন্দ্বীত্বকে দমিয়ে রেখে পৌঁছে দিয়েছে উন্নতির শিখরে।
সাখাওয়াত হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে তার পড়ালেখার বিষয়টি গুরুত্ব দেয়া হতো না। কিন্তু সবার অমতেও একনিষ্ঠভাবে পড়াশুনা চালিয়ে আসছি।

Subscribe to:
Posts (Atom)