মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামীলীগ মিরসরাই উপজেলা শাখা।বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণস্থানে বিক্ষোভ মিছিলটি পদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেয় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তোফায়ের উল্লাহ চৌধুরী নাজমুল,
Thursday, 28 February 2013
সারা দেশে জামায়াত শিবিরের সহিংসতা : পুলিশের সাথে সংঘর্ষ
হরতালে মিরসরাইয়ে জামায়াত-শিবিরের রাজপথ অবরোধ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আজ রায়ের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের হরতাল চলছে। হরতালে চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।
Tuesday, 26 February 2013
মিরসরাইয়ে স্কুলে আগুন : কর্তৃপক্ষের অভিযোগ পরিকল্পিত ঘটনা
মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাই উপজেলায় একটি স্কুল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ছুটি খাঁ মসজিদ সংলগ্ন জোরারগঞ্জ আইডিয়াল একাডেমী স্কুলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষক। এছাড়া স্কুলে ভবনে আগুন লাগার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেও মনে করছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানান, দুর্বৃত্তরা প্রথমে স্কুলের অফিস কক্ষের তালা কেটে প্রবেশ করে আগুন লাগিয়ে পরবর্তীতে অন্য আরেকটি তালা লাগিয়ে দেয়। সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটার সময় দুর্বৃত্তদের দেয়া আগুনে অফিস কক্ষসহ ৭ টি কক্ষের মূল্যবান নথি, আসবাবপত্র ও নগদ প্রায় ৩৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়।
মিরসরাইয়ে মহামায়া মন্দিরে চুরি - টাকা লুট, জিনিসপত্র তছনছ
মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান বলে পরিচিত মহামায়া মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে অবস্থিত এ মন্দিরে সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
মিরসরাইয়ের সাংবাদিক জাফরুল ইসলাম আর নেই
মিরসরাই প্রতিনিধি : ষাটের দশকে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে চট্টগ্রামে শহীদ মিনার নির্মাতা,প্রগতিশীল গণআন্দোলনের অন্যতম সংগঠক ও কীর্তিমান সাংবাদিক কাজী জাফরুল ইসলাম আর নেই। মঙ্গলবার(২৬ ফেব্র“য়ারি) ভোর সাড়ে ৬টায় চট্টগ্রামের নন্দনকানন এলাকায় বৌদ্ধমন্দির সড়কে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রায়াত জাফরুল ইসলামের ভাগ্নে ও সাংবাদিক হাসান নাসির জানান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
Monday, 18 February 2013
কবিরহাটে যোগাযোগমন্ত্রী: নতুনেরা এগিয়ে এলে লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে
এম.আবদুল হাই (নোয়াখালী প্রতিনিধি): যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে চরিত্রবান, শিক্ষিত, সৎ-নিষ্ঠাবান, দেশপ্রেমী নতুন প্রজন্মকে এগিয়ে আসা দরকার। জন প্রতিনিধি হতে নতুনদের এগিয়ে আসতে হবে। নতুনেরা এগিয়ে এলে লুটেরাদের হাত থেকে দেশ ও দেশের সম্পদ রক্ষা পাবে।
কোম্পানীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
হোসাইন সজীব (কোম্পানী গঞ্জ সংবাদদাতা): নোয়াখালী জেলার কোম্পানগঞ্জ উপজেলায় “করিলে রক্তদান বাঁচিবে একটি প্রাণ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান উই ফর ইউর উদ্যোগে গত ২ ফেব্র“য়ারী সকালে বিনামূল্যে রক্তের গ্র“প নির্নয়, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Subscribe to:
Posts (Atom)


.jpg)
