রাঙামাটি - ডেস্ক রিপোর্ট : নিজেদের মধ্যে সৌহার্দ্য আর সম্প্রীতি জোরদার হবে নতুন বছরে, পুরনো দিনের গ্লানি আর দুঃখ ভুলে নতুন বছর হবে আরো সাফল্যমণ্ডিত, এমনই চাওয়া আর আশা নিয়ে বাংলা নতুন বছরের প্রথম দিন অতিবাহিত করছে পাহাড়ি আদিবাসীরা। নতুন বছরে আর কোন সংঘাত তারা দেখতে চান না তারা। ধর্মীয় প্রার্থনা, র্যালি আর পারিবারিক-সামাজিক নানা আয়োজন ও আতিথেয়তার মধ্য দিয়ে বাংলা নতুন বছর-১৪২০ পালন করছে পাবর্ত্য এলাকার মানুষগুলো। ছোট বড় নানা ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে যেন একে অপরের আরও কাছাকাছি আসছে পাহাড়ের মানুষগুলো।
Sunday, 14 April 2013
মৌলবাদ রোখার প্রত্যয়ে রাজশাহীর মঙ্গল শোভাযাত্রা
রাজশাহী: পুরনো বছরের জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনে নেচে-গেয়ে প্রাণের উচ্ছ্বাসে হাসি-আনন্দে নতুন বছরের মঙ্গলযাত্রায় শামিল হন রাজশাহীর বিভিন্ন স্তরের নারী, পুরুষ ও শিশু। সবার মধ্যেই ছিল সাম্প্রদায়িকতা, মৌলবাদকে রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয়। বছরের প্রথম দিনে সবাই আরও একবার প্রকাশ করে তাদের আবহমান চেতনার কথা। এছাড়া শেকড়ের সন্ধানে নববর্ষকে বরণ করতে রাজশাহী মহানগরী জুড়ে চলছে উৎসবের আমেজ। বৈশাখের খরতাপ উপেক্ষা করে বর্ষবরণে মেতেছে সবাই।
Saturday, 13 April 2013
রাজবাড়ীর রাজপথে এক কিলোমিটার দীর্ঘ বৈশাখী আলপনা
রাজবাড়ী: চৈত্র সংক্রান্তি ও বাংলা নতুন বছর বৈশাখ উপলক্ষে রাজবাড়ী শহরে প্রায় এক কিলোমিটার পথ আলপনা করেছে ‘আমরা ক’জনা থিয়েটার’ ও ‘ঘরছাড়া’। হরেক রকম রঙে রঙিন হয়েছে রাজবাড়ীর পিচঢালা রাজপথ। রাজবাড়ি শহরের রেলগেট চত্বর থেকে শুরু করে বড়পুল পর্যন্ত এক কিলোমিটার রাস্তা আলপনার নিপুণ ছোঁয়ায় রঙিন করা হয়েছে। শহরের ১৫ জন থিয়েটার কর্মী ৫ দিন ধরে দিন রাত অক্লান্ত পরিশ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে নানা বর্ণে, নানা রঙ এ শহরের রাস্তায় বৈশাখ সংক্রান্ত বিচিত্র সব চিত্র ফুটিয়ে তুলেছে পিচঢালা রাজপথে। ফুটে উঠেছে রূপসী বাংলার চিরায়ত রূপ । ব্যতিক্রম এমন বিশাল আয়োজন রাজবাড়ীতে এটিই প্রথম বলে জানান আলপনার দলটির নেতৃত্ব দেন- মেজবাউল করিম রিন্টু।
Tuesday, 9 April 2013
কক্সবাজার সৈকতে গঙ্গা স্নান : লাখো পূণ্যার্থীদের মিলনমেলা
ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতের সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুনি
গঙ্গা স্নান উৎসবে লাখো পূণ্যার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছিল। সোমবার ভোর
থেকে জেলার বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা সমবেত হয়ে
সাগর স্নানে মেতে উঠে। ভারতের বৃহৎ গঙ্গা স্নানের আদলে দেশের কক্সবাজার
সৈকতে এ উৎসবে বিভিন্ন জেলার পূজারীরা অংশ গ্রহণ করেন। হরতালের কারনে
অবশ্যই আগের দিন দেশের বিভিন্ন স্থান থেকে পুজারীরা কক্সবাজার সমুদ্র
সৈকতের ডায়বেটিক পয়েন্ট অবস্থান নেয়।
বগুড়ায় পিকেটারদের হামলায় ট্রাকচালক নিহত
ডেস্ক রিপোর্ট: বগুড়া
শহরের বারোপুর এলাকায় আজ মঙ্গলবার ভোরে হরতাল-সমর্থক পিকেটারদের হামলায়
খোকন মিয়া নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। বগুড়া-রংপুর মহাসড়কে এ ঘটনা
ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আটজন নেতাকে কারাগারে পাঠানোর
প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে
দলটি কেন্দ্রীয়ভাবে ৩৬ ঘণ্টার হরতাল ডাকে। তবে স্থানীয় বিএনপির নেতারা
জেলায় ৪৮ ঘণ্টার হরতাল ডাকেন। গতকাল সন্ধ্যা থেকে তা শুরু হয়। হরতালে
ট্রাক নিয়ে বের হন খোকন। আজ ভোর পাঁচটার দিকে শহরের বারোপুর এলাকায়
বগুড়া-রংপুর মহাসড়কে পিকেটাররা তাঁর ওপর হামলা চালিয়ে ইটপাটকেল ছুড়তে
থাকে। এতে তাঁর মৃত্যু হয়।
Monday, 8 April 2013
মনোহরগঞ্জে হেফাজতের হরতাল পালিত
এনএম মিলন, মনোহরগঞ্জ : কুমিল্লার মনোহরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ সর্বাত্মক হরতাল পালন করেছে। হরতালে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের উপজেলার লুদুয়ায় রাস্তায় জায়নামাজ বিছিয়ে এবং লাঠি হাতে নিয়ে পিকেটিং করে হেফাজতের সমর্থকরা। এদিকে হরতাল সফল করার লক্ষ্যে বিপুলাসারে পিকেটাররা শান্তিপূর্ণভাবে মিছিল ও রাস্তায় জড়ো হয়ে সমাবেশ করে।
লাশের জন্য আহাজারি!
মো. ফরহাদ মজুমদার, (কুমিল্লা): কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই দক্ষিণ জহির উদ্দিন বেপারি বাড়ীর লাতু মিয়ার প্রথম ছেলে আব্দুল মান্নান (২৫) গত ১৯ মার্চ ওমান আল ব্রেমী হসপিটালে রোগাক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মৃত্যুর ২০ দিন পার হলেও দেশে আব্দুল মান্নানের লাশ আসেনি। আব্দুল মান্নানের মৃত্যুতে শোকে আছন্ন স্বজনরা অশ্রুসজল নয়নে চেয়ে আছে কবে দেশে আসবে লাশ? আর শেষবারের মত আব্দুল মান্নানের বিদায়ী মুখখানি দেখবে এ আহাজারি এখন স্বজনদের। কিন্তু যখন জানতে পারে আব্দুল মান্নানের লাশ দেশে আসবে না, তখন শোকে পাগল মাতা-পিতার আহাজারি যেন থামবার নয়। আব্দুল মান্নান ১ মেয়ে, স্ত্রী, মাতা-পিতা ও অভাব-অনাটনের সংসারে ছোট ভাই-বোন রেখে মারা যান। মৃত্যুর পূর্বে সে ওমানে “আহমেদ বিন খামতিন বিন সায়িদীন আসায়ি শরীকা তিজারাত” কোম্পানীতে চাকুরী করত। কোম্পানীতে তার পরিচয় নম্বর ছিল ৮৯০৫১৪৪৭। কোম্পানীর অনিচ্ছায় আব্দুল মান্নানে লাশ দেশে আসছে না বলে জানা যায়।
Subscribe to:
Posts (Atom)




