মোঃ দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ও বর্তমান ঢালুয়া ইউপির সদস্যের সহযোগিতায় বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা চৌকুড়ী গ্রামে, জানাগেছে, ওই গ্রামের মোঃ হাছানের মেয়ে তাছলিমা আক্তার চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গত বৃহস্পতিবারে বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের রুহুল আমিনের ছেলে সুজন তাকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরে সাবেক ইউপির সদস্য আব্দুল হকের সহযোগিতায় তাকে শুক্রবারে উদ্ধার করে তার বাড়িতে রাখা হয়।
Monday, 8 April 2013
নাঙ্গলকোটে ছোট ভাইয়ের স্ত্রীকে কোপালো ভাশুর
মোঃ দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা): কুমিল্লার নাঙ্গলকোটে গত রবিবার এক ভাশুর এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে ছোট ভাইয়ের স্ত্রীকে। জানা গেছে, উপজেলার আদ্রা ইউপির কালাচৌ গ্রামের সৈয়দ আহাম্মদ মজুমদারের বড় ছেলে সিরাজ পূর্ব শত্রুতার জের ধরে তার ছোট ভাই মোশারফের স্ত্রী শেফালী বেগমকে দেশীয় অস্ত্রদিয়ে মাথায় কুপিয়ে আহত করেছে। শেফালীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে তাকে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নাঙ্গলকোটে বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুরের দায়ে গ্রেপ্তার ১
মোঃ দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লা নাঙ্গলকোটে গতকাল রবিবার বাতুপাড়া গ্রামে আ’লীগের বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুর করে এক যুবক। স্থানিয় সূত্রে জানা যায় কাঠালিয়া গ্রামের মৃত মজি উল্লাহর ছেলে জয়নাল আবেদীন (৪০) আ’লীগের বঙ্গবন্ধু পরিষদের অফিস ভাংচুর শুরু করে। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোফর্দ করে। আটক কৃত ব্যাক্তি পাগল বলে নির্ভযোগ্য সূত্র জানায়। থানার ওসির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
সেনবাগে হেফাজতের শান্তিপূর্ণ হরতাল পালিত
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : সেনবাগে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তপূর্ণভাবে পালিত হয়। উল্লেখ্যে, লংর্মাচে আসতে বাধা, আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কে নিয়ে ব্লগে কটূক্তি করার অভিযোগ এনে ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবীতে হেফাজতে ইসলামের ডাকে আজ সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।
Thursday, 4 April 2013
Tuesday, 2 April 2013
রাজশাহীতে শিবিরের মেস থেকে বোমা-অস্ত্র উদ্ধার
রাজশাহী : রাজশাহী নগরীতে ইসলামী ছাত্রশিবিরের একটি মেস থেকে বিপুল পরিমাণ হাতবোমা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিনে পুলিশের ওপর শিবিরের হামলার প্রেক্ষাপটে মঙ্গলবার মধ্যরাতে সপুরা এলাকার ওই মেসে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই মেস থেকে ২৮ জনকে আটক করা হয়েছে বলে বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এর মধ্যে একজন গত সোমবার পুলিশকে পেটানোয় জড়িত ছিলেন বলে জানান তিনি।
Monday, 1 April 2013
Subscribe to:
Posts (Atom)


.jpg)