Sunday, 10 March 2013

সীতাকুন্ডে ডাকাতের গুলিতে এক মহিলা নিহত: আহত ১

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ডে ডাকাতের গুলিতে রেহানা আক্তার নামে এক মহিলা নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে তার ছোট বোন নাসিমা আক্তার (১৮)। আজ রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বারৈইয়ারঢালা ইউনিয়নের আব্দুর মালেক বাবুর্চির বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। নিহতের ছোট ভাই আযম জানান, শনিবার রাত প্রায় ৩ টার সময় একদল ডাকাত আমাদের বাড়ীতে হানা দেয়। এসময় তারা বাড়ীর লোকজনদের গুলিকরে ।

Friday, 8 March 2013

ত্বকীর মৃত্যুর প্রতিবাদে শনিবার না.গঞ্জে হরতাল

ঢাকা: তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার প্রতিবাদে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শুক্রবার দুপুর ৩টায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু এই হরতালের ডাক দেন এবং হরতাল সমর্থন করার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। প্রদীপ ঘোষ বলেন, “২৪ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে লাগাতার হরতাল দেওয়া হবে।”

Tuesday, 5 March 2013

চাঁদপুরে মন্দির ও প্রতিমা ভাঙচুর

চাঁদপুর: চাঁদপুর উপজেলার হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের মালিবাড়ির মহাদেব মন্দির ভাঙচুর ও মহাদেব প্রতিমা ভাঙচুর করে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে মন্দির ভাঙচুর করা হয়। মন্দিরের সেবাইত দীনেশ চন্দ্র সংবাদ মাধ্যমকে বলেন, “সোমবার রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত এসে মন্দিরটি ভাঙচুর করে। পরে মহাদেব প্রতিমাটি ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেয়।

Sunday, 3 March 2013

মিরসরাইয়ে ফেইসবুকে দুই শিবিরকর্মীকে জবাই করে হত্যার গুজব!

মিরসরাই প্রতিনিধি : সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইসবুকে ‘বাঁশের কেল্লা’ নামে ফান পেইজের একটি স্ট্যার্টাস টক অব দ্য মিরসরাই হয়ে ওঠে। শনিবার (২মার্চ) সকালে মিরসরাই উপজেলা সদরে জামায়াত-শিবিরের প্রায় আড়াই হাজার নেতাকর্মী মিছিল ও সমাবেশ করার পরপরই এই রকম স্ট্যার্টাসে পুরো উপজেলাজুড়ে দিনভর আতঙ্ক বিরাজ করে,যার রেস এখনো উপজেলায় বিরাজ করছে।

মিরসরাইয়ে তিনটি হিন্দু পাড়াসহ চার স্থানে আগুন দেয়ার চেষ্টা, আটক ১

মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলায় শনিবার দিবাগত রাতে তিনটি হিন্দু অধ্যুসিত গ্রামসহ চারটি গ্রামে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২টায় করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রাম থেকে জনতা ধাওয়া করে একজনকে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের নারায়ন মাষ্টারের বাড়ি, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের বণিক বাড়ি, মিঠাছরা কামার গ্রামের বন্ধন বাড়ি ও ১ নম্বর করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের আবু তাহেরের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এসময় বাড়ির দুইটি খড়ের গাদা ও একটি পোল্ট্রি খামার আগুনে পুড়ে যায়।

কোম্পানীগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে শিবিরের ৩৬ ক্যাডার আটক

সংবাদদাতা : এ.এইচ.এম. মান্নান মুন্না : কোম্পানীগঞ্জ :  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জামাত-শিবিরের ডাকা হরতালে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় গতকাল রোববার রাত ১টায় বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড থেকে শিবিরের ৩৬ ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।জানা গেছে পৌরসভা ৯নং ওয়ার্ডে জামাত নেতা মফিজ মিয়ার বাসায় জামাত-শিবিরের ২দিনের ডাকা হরাতালে নাশকতা করার জন্য বহিরাগত শিবিরের ৫০-৬০ জন ক্যাডার গোপন বৈঠক ডাকে।

Saturday, 2 March 2013

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ,গাড়ি ভাঙচুর

মিরসরাই প্রতিনিধি : জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি ও সারাদেশে ‘গণহত্যা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই উপজেলা জামায়াত-শিবির। এ সময় প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। মিছিল শেষে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জামায়াত-শিবির নেতাকর্মীরা। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন উপজেলা জামায়াতের আমির।