ঢাকা: তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার প্রতিবাদে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শুক্রবার দুপুর ৩টায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু এই হরতালের ডাক দেন এবং হরতাল সমর্থন করার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। প্রদীপ ঘোষ বলেন, “২৪ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে লাগাতার হরতাল দেওয়া হবে।”
Friday, 8 March 2013
Tuesday, 5 March 2013
চাঁদপুরে মন্দির ও প্রতিমা ভাঙচুর
চাঁদপুর: চাঁদপুর উপজেলার হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের মালিবাড়ির মহাদেব মন্দির ভাঙচুর ও মহাদেব প্রতিমা ভাঙচুর করে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে মন্দির ভাঙচুর করা হয়। মন্দিরের সেবাইত দীনেশ চন্দ্র সংবাদ মাধ্যমকে বলেন, “সোমবার রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত এসে মন্দিরটি ভাঙচুর করে। পরে মহাদেব প্রতিমাটি ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেয়।
Sunday, 3 March 2013
মিরসরাইয়ে ফেইসবুকে দুই শিবিরকর্মীকে জবাই করে হত্যার গুজব!
মিরসরাই প্রতিনিধি : সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইসবুকে ‘বাঁশের কেল্লা’ নামে ফান পেইজের একটি স্ট্যার্টাস টক অব দ্য মিরসরাই হয়ে ওঠে। শনিবার (২মার্চ) সকালে মিরসরাই উপজেলা সদরে জামায়াত-শিবিরের প্রায় আড়াই হাজার নেতাকর্মী মিছিল ও সমাবেশ করার পরপরই এই রকম স্ট্যার্টাসে পুরো উপজেলাজুড়ে দিনভর আতঙ্ক বিরাজ করে,যার রেস এখনো উপজেলায় বিরাজ করছে।
মিরসরাইয়ে তিনটি হিন্দু পাড়াসহ চার স্থানে আগুন দেয়ার চেষ্টা, আটক ১
মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলায় শনিবার দিবাগত রাতে তিনটি হিন্দু অধ্যুসিত গ্রামসহ চারটি গ্রামে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২টায় করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রাম থেকে জনতা ধাওয়া করে একজনকে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের নারায়ন মাষ্টারের বাড়ি, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের বণিক বাড়ি, মিঠাছরা কামার গ্রামের বন্ধন বাড়ি ও ১ নম্বর করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের আবু তাহেরের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এসময় বাড়ির দুইটি খড়ের গাদা ও একটি পোল্ট্রি খামার আগুনে পুড়ে যায়।
কোম্পানীগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে শিবিরের ৩৬ ক্যাডার আটক
সংবাদদাতা : এ.এইচ.এম. মান্নান মুন্না : কোম্পানীগঞ্জ : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জামাত-শিবিরের ডাকা হরতালে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় গতকাল রোববার রাত ১টায় বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড থেকে শিবিরের ৩৬ ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।জানা গেছে পৌরসভা ৯নং ওয়ার্ডে জামাত নেতা মফিজ মিয়ার বাসায় জামাত-শিবিরের ২দিনের ডাকা হরাতালে নাশকতা করার জন্য বহিরাগত শিবিরের ৫০-৬০ জন ক্যাডার গোপন বৈঠক ডাকে।
Saturday, 2 March 2013
মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ,গাড়ি ভাঙচুর
মিরসরাই প্রতিনিধি : জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি ও সারাদেশে ‘গণহত্যা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই উপজেলা জামায়াত-শিবির। এ সময় প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। মিছিল শেষে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জামায়াত-শিবির নেতাকর্মীরা। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন উপজেলা জামায়াতের আমির।
মিরসরাইয়ে জরাজীর্ণ ভবনে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান
মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় ভবনে জরাজীর্ণ ভবন চলছে শ্রেণী কার্যক্রম। সম্প্রতি ১৯ বছরের পরিত্যক্ত ওই দ্বিতল ভবনের ছাদ ধসে পড়ছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। ঐতিহ্যবাহী ও প্রাচীনতম মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়টি উপজেলা সদরে অবস্থিত। বৃহস্পতিবার সরেজমিনে মিরসরাই পাইলট গিয়ে দেখা যায়, উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ওই স্কুলের পশ্চিম ভবনের ধসে পড়া ছাদের দৃশ্য। এর আগেও ওই ভবনের ছাদ ধসে পড়ে শিক্ষার্থী আহতও হয়।
Subscribe to:
Posts (Atom)




