Sunday, 16 June 2013

ফাঁকা মাঠে গোল দেওয়া এ সরকার পছন্দ করেন না- ওবায়দুল কাদের

এএইচএম মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নায়নের স্বার্থে একটা সরকার পরপর দুইবার ক্ষমতায় আসলে  উন্নায়নে ব্যাঘাত হয়না। দেখা গেছে আমি কাজ করে চলে গেলাম আমার পর আর একজন আসলে উন্নায়ন অসম্পূর্ণ হয়ে থাকে।

Thursday, 13 June 2013

জলদস্যুদের সাথে ১০০ রাউন্ড গুলিবিনিময় : কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ জলদস্যু প্রধান নেয়ামত গ্রেফতার, আহত-১০

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) থেকে-এএইচএম মান্নান মুন্না : জলদস্যুদের সাথে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের পর কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ জলদস্যু প্রধান নেয়ামতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় অন্তত ১০ জলদস্যু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুছাপুর রেগুলেটর এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায়।

Wednesday, 12 June 2013

কুমিল্লায় প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির মানববন্ধন

কুমিলা : গত ৮ জুন কুমিলা জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধি নাগরিকদের ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুমিলা জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক মো. মোস্তফা কামাল ফোরম্যানের নেতৃত্বে প্রতিবন্ধিদের বিশাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক মো. খালেকুজ্জামান, সদস্য সচিব মো. সহিদ উল্যা, মহিলা সম্পাদিকা ফাতেমা আক্তার, সদস্য মো. কবির হোসেন, মো. জয়নাল আবেদীন, আব্দুর রব, আব্দুর রহিম, আমির হোসেন, ফয়েজ উল্যা, জাহাঙ্গীর আলম, মো. হাসান, মো. সেলিম, সালেহ আহম্মদ প্রমুখ। জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক মো. মোস্তফা কামাল ফোরম্যান বলেন ‘সন্তান না কাঁদলে মা-ও দুধ দেয় না’ এই বিশ্বাসকে লালন করে আমরা ২৫ বছর ধরে আমাদের যথাযথ অধিকার আদায়ে আন্দোলন করে আসছি। যৌক্তিক ও ন্যায়সংঙ্গত আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যাব।
 প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির ইতিপূর্বে ঘোষিত ৩ দফা দাবিগুলো হলো- ক. একজন মন্ত্রী পরিষদ সদস্যসহ প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদে ৩৫টি এবং স্থানীয় সরকারের সকল স্তরে ২টি করে প্রতিবন্ধি প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষণ চাই, খ. জাতীয় বাজেটে প্রতিবন্ধি ব্যক্তিদের স্ব-সংগঠনসমূহের ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ১% এবং সকল মন্ত্রণালয়ের বাজেট প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়ন বান্ধব নিশ্চিত পূর্বক বরাদ্ধ চাই, গ. সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধি বিষয়ক জাতিসংঘ সনদের আলোকে অধিকার ভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন চাই।

সেনবাগে র্দুর্ধষ ডাকাতি স্বর্ণ ও নগদ অর্থ লুট আহত ২

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের একই রাতে কাজির খীল ও নুরানী পোল গ্রামের  দুটি বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে ।
 স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে কাজির খীল গ্রামের বেচু ভূঞা বাড়ির জাহাঙ্গীর আলম ও তার ভাইয়ের ঘরে এবং একই রাতে  নুরানী পোল গ্রামের চৌধুরীর নতুন বাড়ীতে ঢুকে ডাকাত দল ডাকাতি চালায় ।  এ সময় সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ফেলে দুই বাড়ি থেকে ১১ ভরি র্স্বণলংকার, নগদ ১,৯০,০০০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় । এ সময়  ডাকাতরা ২ জনকে কুপিয়ে গুরুতর আহত করে । আহতরা হলেন চৌধুরীর বড় ছেলে নুরের ছাপা (৩২) ও ছোট ছেলে হুমায়ুন কবির(২৯) । তাদেরকে নোয়াখালীর এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে গতকাল সকালে  সেনবাগ থানার (ভারপাপ্ত) কর্মকতা  ঘটনাস্থল পরির্দশন করেছে ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনর্চাজ (ওসি) এমরান আলী পিপিএম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে । থানায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

Monday, 10 June 2013

অর্থ কেলেঙ্কারির দায়ে বনিক সমিতির সভাপতি-সম্পাদককে তুলোধূনা করেছে সাধারণ সদস্যরা, মেয়রকে প্রধান করে ১১ সদস্য তদন্ত কমিটি গঠন

এ এইচ এম মান্নান মুন্না-কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সর্ববৃহত সমবায় প্রতিষ্ঠান কোম্পানীগঞ্জ শিল্প বনিক সমবায় সমিতির সভাপতি এন.এম আনোয়ার ও সাধারণ সম্পাদক আবুল বাসারেরকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে তুলোধূণা করেছে সাধারন সদস্যরা। এ ঘটনা ঘটে রবিবার সন্ধ্যা ৭টায় বসুরহাট পৌরমিলনায়তনে। সমিতির সদস্যরা জানায়, সভাপতি ও সম্পাদক গত ৩ বছর যাবৎ সমিতির ২ কোটি ৮৪ লক্ষ টাকা অন্যায়ভাবে তাদের কাছে রেখে ব্যক্তিগত ব্যবসায় খাটিয়েছেন। এ টাকা যদি সমিতির ঋণ কার্যক্রমে ব্যবহার করা হত তাহলে প্রতি লক্ষ টাকায় প্রতিমাসে ২ হাজার ৫শ টাকা করে আয় হত।

Sunday, 9 June 2013

সেনবাগে যক্ষ্মা প্রতিরোধে ফার্মাসিস্টদের মতবিনিময় সভা

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সেনবাগে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে যক্ষ্মা নিয়ন্ত্রক নাটাব’এর উদ্যেগে যক্ষ্মা প্রতিরোধে ফার্মাসিস্টদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কমলনগর ও রামগতিতে শত কোটি টাকার সয়াবিন নষ্ট

আমজাদ হোসেন : আগাম বর্ষা ও ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে তছনছ হয়ে গেছে দেশের সর্ববৃহৎ সয়াবিন উৎপাদন জোন লক্ষ্মীপুর। পানির নিচে জেলার কমলনগর ও রামগতি উপজেলার শত কোটি টাকার সয়াবিন। এতে নিঃস্ব হয়ে গেছে ওই দুই উপজেলার হাজার হাজার সয়াবিন চাষি। একই সঙ্গে কৃষিবীজ উৎপাদন ও সংরক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রাও পুরোপুরি ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

লক্ষ্মীপুরে যৌন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশংকাজনক

লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরে যৌন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশংকাজনক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। পুলিশ অভিযুক্ত শিক্ষক নুর ইসলামকে গ্রেপ্তার করেছে। প্রতিদিনের মত বুধবার সকাল সাড়ে আটটায় রাখালিয়া মাদ্রাসায় পড়তে যায় প্রথম শেণীর শিশুটি। মাদ্রাসা ছুটি হলে শিক্ষক নুর ইসলাম তাকে ডেকে নিয়ে যায় তার কক্ষে, এ সময় শিশুটি পাশবিক ও যৌন নির্যাতনের শিকার হয়।

কোম্পানীগঞ্জে ইউনিএইড এর শাখা উদ্ভোধন

এ এইচ এম মান্নান মুন্না, নোয়াখালী (কোম্পানীগঞ্জ): বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা লাভ করতে আর নয় ঢাকা-চট্টগ্রাম এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে গতকাল শুক্রবার সকাল ১১ টায় বসুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিএইড বসুরহাট শাখার শুভ উদ্ভোধন ও ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

Friday, 24 May 2013

সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : সেনবাগ বীজবাগ ইউনিয়ন পরিষদের উদ্দ্যেগে ২৪শে মে শুক্রবার সকাল ১০ টায় আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় ।

Wednesday, 15 May 2013

লক্ষ্মীপুরে রতনেরখিল গ্রামে বাবুল ও শামীম বাহিনী মধ্যে বন্দুকযুদ্ধ, শামীম বাহিনীর শামীম সহ ৩ জন নিহত, আহত ২৫, গ্রেফতার ৯

লক্ষ্মীপুর সংবাদদাতা : আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার রতনের খিল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  সন্ত্রাসী আসাদুজ্জামান বাবুল ও পাশবর্তী দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাসী নুর হোসেন শামীম বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীম (৩৫), তার বডিগার্ড দেলোয়ার হোসেন, এলাকাবাসী মুসলিম উদ্দিন (৩০) সহ ৩ জন নিহত এবং উভয় গ্র“পের অন্তত: ২৫ জন গুলিবিদ্ধ হয়েছে।

লক্ষ্মীপুরে মহাসেন মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন : সরকারী কর্মকর্তার ছুটি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা

লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গোপসাগরে ঘৃর্ণিঝড় মহাসেন এর সম্ভাব্য দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েক দফায় সভা করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।  লক্ষ্মীপুর জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  সভায় কন্টোল রুম খোলার পাশাপাশি জেলা পর্যায়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল ও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।

Sunday, 12 May 2013

হেফাজত নেতা মামুনুল হক খুলনায় গ্রেফতার

খুলনা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ। রোববার সকালে নগরীর শিববাড়ী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। খেলাফত মজলিসের সহযোগী সংগঠন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। রোববার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, তাকে গ্রেফতার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে। মামুনুল হকের বিরুদ্ধে খুলনায় ও ঢাকায় মামলা রয়েছে। মাওলানা মামুনুল হক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের মেজ ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার মুহাদ্দিস।

মনোহরগঞ্জে দোকান চুরির সন্দেহে দুই এবং এক শিবির কর্মী আটক

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় দোকান চুরির সন্দেহে পুলিশ ২জনকে আটক করে। আটক করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় এক শিবির কর্মীকে দেখে ধরে নিয়ে যায়। জানা যায়, নাথেরপেটুয়া বাজারে মা-টেলিকম প্রো. হাজ্বী সেলিমের তিন লক্ষাধিক টাকার মালামাল চুরির সন্দেহে দোকানের কর্মচারী উপজেলার বরল্লা গ্রামের মো. আবু নোমান ও প্রশিক্ষানার্থী উপজেলার ধোপামুড়ী গ্রামের শরীফ হোসেনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার সময় নাথেরপেটুয়া গ্রামের ফরহাদ হোসেন নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশ। উপজেলা শিবির সভাপতি মো. আরিফুর রহমান’র সাথে কথা বলে জানা যায়, আওয়ামী প্রশাসনের এ গ্রেফতার নাটকের অংশবিশেষ। কুমিল্লা পলিটেকনিক্যালের মেধাবী ছাত্র ফরহাদকে পুলিশ কোন কারণ ছাড়াই ধরেছে। এ ঘটনায় সরকারের বাকশালী হিংস্রতার প্রতিবাদ, নিন্দা জানাই।

Saturday, 11 May 2013

চট্টগ্রাম বোর্ডে ১৩ তম জে.বি স্কুল মিরসরাইয়ে জিপিএ-৫ পেয়েছে ২শ ৪৮ জন, ১৬ প্রতিষ্ঠানে শতভাগ পাস

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ  মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় ২শত ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ। গত বছরের চেয়ে একটু এগিয়ে এবার চট্টগ্রাম বোর্ডের ১৩ তম স্থানে রয়েছে উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ (জে.বি.) উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। স্কুলের ১০৬ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। ১৯৯৯ সাল থেকে জে.বি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে থেকে ১৫ বার সেরা স্কুলের সুনাম কুড়িয়ে ১৩ বার শতভাগ পাশের গৌরব আর্জন করে মফস্বলের এ শিক্ষা প্রতিষ্ঠান। এবার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার শতকরা ৯২ ভাগ ও মাদ্রাসায় পাসের হার শতকরা ৯৫ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ন কবির খান জানান, উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ হাজার ৫১৯ জন ও ২১টি মাদ্রাসা থেকে ৭৯৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মাধ্যমিক বিদ্যালয়ে থেকে ৩ হাজার ২১১ জন ও মাদ্রাসা থেকে ৭৫২জন শিক্ষার্থী পাস করেছে। মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন এবং মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী।
 উপজেলায় স্কুল পর্যায়ে জে. বি উচ্চ বিদ্যালয় ১ম স্থান, বিশ্বদরবার ২য় স্থান, গোলকেরহাট পিএন উচ্চ বিদ্যালয় ৩য় স্থান, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ৪র্থ স্থান, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়, জাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, ওয়াহিদুল নেছা মাধ্যমিক বিদ্যালয় অর্জন করেছে।
মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, দাখিল পরীক্ষায় বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসা ১ম, গনিয়াতুল উলুম আলিয়া মাদ্রাসা ২য়, আহম্মদিয়া হাবিবিয়া ৩য়,  আবুতোরাব ফাজিল, সুফিয়া নুরিয়া ফাজিল, মির্জাবাজার ইসলামীয়া দাখিল, নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল, ও সৈয়দপুর দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
চট্টগ্রাম বোর্ডে ১৩তম স্থানে থাকা জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, জে.বি. উচ্চ বিদ্যালয় থেকে একশ ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন ও অন্যরা এ পেয়েছে। তিনি আরো জানান, প্রতিবারের মত এবারও সেরার মুকুট ধরে রাখতে পারায় আনন্দটা একটু বেশি মনে হচ্ছে।
মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ক ম শরীফুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ঈর্ষনীয় সাফল্যের মাধ্যমে বিদ্যালয় তথা মিরসরাইয়ের মুখ উজ্জ্বল করেছে। তিনি এ সাফল্যে শিক্ষার্থীদের অভিবাদন জানিয়েছেন।
 সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কুমার বণিক জানান, অধ্যবসায় এবং শৃঙ্খলাই আমার প্রিয় শিক্ষার্থীরা শতভাগ সফলতা এনে দিয়েছে।’

সাখাওয়াত ইঞ্জিনিয়ার হতে চায়

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ পড়ালেখার ইচ্ছা ও প্রবল অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে মিরসরাইয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সাখাওয়াত হোসেন। সে উপজেলার হিংগুলি কদমতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে বৃহস্পতিবার প্রকাশিত দাখিল পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে।
জানা গেছে, ১৯৯৭ সালে জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড়ে সাখাওয়াত হোসেন জন্মগ্রহন করে। তার পিতা আনোয়ারুল আজিম রেলওয়ের ইঞ্জিনিয়ার ছিলেন। স্বাভাবিকভাবে জন্মগ্রহন করলেও ছেলেবেলায় সময়মত পোলিও টিকার অভাবে ধীরে ধীরে সে শারীরিক প্রতিবন্দ্বীত্বকে বরণ করে নিয়েছে। শিশুকাল থেকে পড়ালেখার প্রতি সাখাওয়াতের খুবই মনোযোগী। অদম্য ইচ্ছাশক্তি তার প্রতিবন্দ্বীত্বকে দমিয়ে রেখে পৌঁছে দিয়েছে উন্নতির শিখরে।
সাখাওয়াত হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে তার পড়ালেখার বিষয়টি গুরুত্ব দেয়া হতো না। কিন্তু সবার অমতেও একনিষ্ঠভাবে পড়াশুনা চালিয়ে আসছি।

Wednesday, 8 May 2013

মিরসরাইয়ে হরতাল পালিত সড়ক অবরোধ, পিকেটিং

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন পালিত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। বুধবার (৮ মে) ভোরে হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে উপজেলা যুবদল। উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপনের নেতৃত্বে বুধবার ভোরে ধুমঘাট ও মস্তাননগর বাইপাসে পিকেটিং করে যুবদলের কর্মীরা। সড়কে সিএনজি অটোরিক্সা ব্যতিত আর কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

মিরসরাই পাইলট স্কুলের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের কয়েক যুগের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ মে) দুপুরে ওই ভবনটিতে ক্লাস চলাকালীন সময়ে সিলগালা করা হয়। পৌর মেয়র এম শাহাজাহানের আদেশক্রমে মিরসরাই থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ ভূঁইয়া, পৌরসভার ইঞ্জিনিয়ার সমর মজুমদার, হিসাব রক্ষক নুরুল আরিফ, থানার পিএসআই মোঃ খায়রুল গিয়ে ঝুঁকিপূর্ণ ভবনটিকে সিলগালা করেন।

সেনবাগ থেকে নিখোঁজ হচ্ছে শিশু, অভিভাবকদের মাঝে আতংক

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : গত কয়েকদিন থেকে সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকজন শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার পর অনেক খোজা খুজির পর না পেয়ে মাইকিং করার পরও খোঁজে পাওয়া যাচ্ছেনা এসব নিখোঁজ শিশুদের।

Tuesday, 7 May 2013

মৃত্যু ঝুঁকির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আলিম পরীক্ষা ও পাঠদান : মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা ভবনের ছাদের পলেস্তার খসে পড়ছে

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তার খসে পড়ছে। পরিত্যক্ত ওই ভবনে প্রতিনিয়ত মরণফাঁদে পরীক্ষা দিচ্ছে আলিম পরীক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ এই ভবনে প্রতিনিয়তই আতঙ্কের মাঝে শিক্ষকদের পাঠদান করতে হয়। যেকোন সময় ঝুঁকিপূর্ণ ছাদ ধসে প্রাণহাণীর আশংকা রয়েছে।